1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর  সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ।  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুর  সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ। 

মোঃ মুকিম উদ্দিন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন  সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: 

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করে নিন্দা প্রদানের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ফোরামের  আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ফরিদী, রিয়াজ রহমান,  হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমীন, মোঃ ইকবাল হোসাইন, সদস্য  মুকিম উদ্দিন, দুলন মিয়া, মিজানুর রহমান মিজান, জামাল হোসেন, মোঃ মঈন উদ্দিন,নিজাম উদ্দীন প্রমুখ। 

প্রতিবাদ সভায় উল্লেখ করেন, ২০২৫ সালের ১৩ ই মার্চ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যাত্রা শুরু হয়। তখন এক বছর মেয়াদী একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। যার সদস্য সংখ্যা ছিল ১৫ জন, পরবর্তীতে আরও দুজন সদস্য বৃদ্ধি করায় সদস্য সংখ্যা দাঁড়ায় ১৭ জন।  এক বছর অতিবাহিত হলেও  সংগঠনের কার্যকরী কমিটি কোন প্রকার সভা আহ্বান করেনি। দীর্ঘদিন যাবত সদস্যগণ মিটিং করার জন্য ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক কে মৌখিক এবং ফোরামের গ্রুপে লিখিতভাবে অনুরোধ জানানোর পরও উনারা  কোন প্রকার সভা আহবান করতে রাজি হননি। বরং নিজেদের অপকর্ম আড়াল করতে এবং ফোরামের গ্রুপে যাতে কোনো সদস্য নিজেদের মত প্রকাশ করতে না পারে সে জন্য গ্রুপ বন্ধ করে ফোরামের সদস্যদের কণ্ঠ রোধ করেন। যার ফলে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে গত ১১ এপ্রিল শনিবার ফোরামের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ পুরাতন কমিটি ভেঙ্গে সংগঠনকে গতিশীল করতে ৫ সদস্য বিশিষ্ট  আহবান কমিটির গঠন করা হয়। এ কমিটিকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-পদবী ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বার্থ হাছিলে ব্যর্থ হয়ে এবং  সংগঠনের আহ্বায়ক কমিটির গতিশীল কার্যক্রমে ঈর্শান্বিত হয়ে কয়েক জন সদস্যকে সাথে নিয়ে সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করে নিন্দা প্রদান করে, যা আমাদের দৃষ্টিগোচর হয়। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতকে প্রাধান্য না দিয়ে  নিন্দা প্রদান করা অত্যন্ত দুঃখজনক। যারা বর্তমান গতিশীল সংগঠনকে অগতিশীল করার পায়তারা চালাচ্ছে তাদেরকে সংগঠনের স্বার্থে নিজেদের অতীতের ভুল স্বীকার করে সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park