
সুমন চন্দ্র দে , মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী সম্মাননা প্রদান করেছে ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশন।
২১ শে জুলাই (সোমবার) বিকালে ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অত্র ইউনিয়ন থেকে ২০২৫ সালে সদ্য এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কলেজের প্রভাষক ওয়াকারর উদ্দিন। সভাপতিত্ব করেন প্রবাসী কামাল রনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা নুরুল আবছার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোট মহেশখালী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মৌলানা রশিদ, সাবেক প্রধান শিক্ষক সাধন দে, তরুণ সমাজ কমী ইলিয়াছ মিয়া, ছাত্রনেতা রুহুল আমিন, শিক্ষক নেছার উল্লাহ, সামিম ইকবাল, ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনিসুল মোস্তফা সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেধাবী শিক্ষার্থীরাই একদিন এলাকার গর্ব হয়ে উঠবে। এ ধরনের আয়োজন তাদের আরও উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ বায়জিদ বলেন,আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রবাসে থেকেও যেভাবে কামাল রনি ভাইয়ের সহযোগিতায় আমাদের সংবর্ধনা দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।”
কামাল রনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজের মাটি ও মানুষকে ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এই আয়োজনের সাথে যুক্ত ছিলাম। ভবিষ্যতেও এভাবে পাশে থাকতে চাই।”
উপস্থিত অভিবাবকরা বলেন, প্রবাসী ও সমাজসেবক কামাল রনি’র সার্বিক সহযোগিতায় ছোট মহেশখালী ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয় সমাজে প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানটি শেষ হয় দোয়া ও ছাত্র-ছাত্রীদের জন্য শুভকামনা জানানোর মাধ্যমে।