1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চোলাই মদ পাচার করতে গিয়ে মোটরসাইকেল সহ ধৃত-১ লোকপুর থানায় - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চোলাই মদ পাচার করতে গিয়ে মোটরসাইকেল সহ ধৃত-১ লোকপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৮ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বীরভূমের লোকপুর, রাজনগর সহ অন্যান্য থানার গ্রামে গ্রামে অবৈধভাবে ঢুকছে চোলাই মদ।বিভিন্ন সময়ে বিভিন্ন রাস্তা ধরে পুলিশের চোখ এড়িয়ে সেগুলো কখনো সাইকেল তো কখনো মোটরসাইকেল সহযোগে দেদার বিক্রি করে চলে যাচ্ছে। ঘটনার কথা সামনে আসতেই লোকপুর থানার ওসি পার্থ ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের দিয়ে জাল বিস্তার করেন।অবৈধ চোলাই মদ বন্ধের জন্য তৎপর হয়ে উঠেন। সেরূপ নজরদারির ফলে লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা পেট্রোলিং ডিউটি করার সময় সোমবার রাতে বারাবন জঙ্গল মোড়ে এক চোলাই মদ কারবারীকে ধরে ফেলে।জানা যায় ধৃত ব্যক্তি স্থানীয় থানার শিবপুর গ্রামের সুদন মন্ডল, বয়স ২৪ বছর। চল্লিশ লিটার চোলাই মদ, একটি মোটরসাইকেল সহ ধৃত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় লোকপুর থানার পক্ষ থেকে। উল্লেখ্য ইতিপূর্বে ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রাম থেকে লোকপুর থানা এলাকার বিভিন্ন স্থানে চোলাই মদ পাচার করার সময় সাইকেল, মোটরসাইকেল নিয়ে অনেকে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে জানা যায়।মুড়াবেড়িয়া গ্রাম থেকে যোগসাজশে চোলাই মদ কারবারে লোকপুর থানার বেশ কিছু গ্রামের ব্যাক্তিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সেরকম কিছু নামের তালিকা পুলিশ জানতে পেরেছে বলে সূত্রের খবর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park