1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গার উথলীতে দুর্গন্ধের সূত্র ধরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চুয়াডাঙ্গার উথলীতে দুর্গন্ধের সূত্র ধরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনভর বাজার এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে রাতে ওই মরদেহের সন্ধান মেলে।

সোমবার (৭ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১২:০০ টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ায় রেলস্টেশন সংলগ্ন একটি বদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যার পর বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হয়, কোনো একটি ঘরে হয়তো মরদেহ পড়ে রয়েছে। পরে রাত সাড়ে ১১:০০ টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় রবিউল ইসলামের অর্ধগলিত মরদেহ। রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি রবিউল মাদকাসক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মায়ের সঙ্গেই থাকতেন। গত কয়েক মাস যাবত তিনি একাকী ওই ঘরে বসবাস করতেন। কয়েকদিন যাবত তীব্র দূর্গন্ধের সুত্র ধরেই মরদেহের সন্ধান মেলে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে ও পোকায় ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park