
আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জেরে ঘাসমারা বিষ পান করে আজিজুল হক (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় তাঁর মৃত্যু হয়।
নিহত আজিজুল হক দামুড়হুদা থানাধীন হোগলডাঙ্গা গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে পরিবারের সদস্যদের অগোচরে ঘাসমারা বিষ পান করেন আজিজুল হক। বিষ পানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তির নির্দেশ দেন।
পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত আজিজুল হকের পরিবার ও স্বজনরা জানান, তাদের সব শঙ্কা ও চেষ্টা ব্যর্থ করে আজিজুল হক মারা গেছেন। বর্তমানে তাঁর মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।