1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চীনের সিচুয়ানে নবনির্মিত সেতু ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চীনের সিচুয়ানে নবনির্মিত সেতু ধসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

*প্রতিবেদন:*
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

*প্রতিবেদন:*

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে মঙ্গলবার একটি নবনির্মিত সেতু ধসে পড়েছে। সেতুটি সিচুয়ান প্রদেশ ও তিব্বত মালভূমির মধ্যে যাতায়াত সহজ করার জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ হাইওয়ে সংযোগের অংশ ছিল। সৌভাগ্যবশত, এ দুর্ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল হয়ে পড়া পাহাড়ি ঢিবি ভেঙে ভূমিধসের সৃষ্টি হয়, যার ফলে সেতুটির একটি অংশ ধসে পড়ে। ভূমিধসের পর রাস্তার উপরের অংশ ও সেতুর প্রবেশপথও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনা কেন্দ্রীয় টেলিভিশন (CCTV) জানিয়েছে, ভূমিধসের তীব্রতা এত বেশি ছিল যে পাহাড়ের ঢালে ফাটল সৃষ্টি হয় এবং সড়কের ভূপৃষ্ঠ পরিবর্তিত হয়। দুর্ঘটনার পরপরই শহর মারকাং-এর পুলিশ ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি সকল প্রকার যানবাহনের জন্য বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার আগেই এলাকায় ভূমির ফাটল ও ঢালের পরিবর্তন দেখা যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে পাহাড়ের কাছের পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং শক্তিশালী ভূমিধসে সেতুর অ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ে।

ঠিকাদারি প্রতিষ্ঠান **সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ** কর্তৃক নির্মিত এই সেতুটি চলতি বছরের শুরুতেই উদ্বোধন করা হয়েছিল। দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে এবং সম্ভাব্য দ্বিতীয় ধস এড়াতে এলাকাটি পুরোপুরি ঘেরাও করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park