1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বিএনপি নেতা সদালাপী মোতাহার হোসেন সরদার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জের বিএনপি নেতা সদালাপী মোতাহার হোসেন সরদার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ফতেপুর হাইস্কুল মাঠে সাবেক সংসদ সদস্যসহ সাবেক ও বর্তমানের জনপ্রতিনিধি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। এসময়ে কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন, বিএনপির শ্যামনগর উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, দঃ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জুলফিকার আলি সাঁপুই, সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় প্রমুখ। উল্লেখ্য যে, একসপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলে বিএনপি নেতা এসএম মোতাহার হোসেন (৫৮)। শুক্রবার (৭ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মৃত্যুবরণ করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমানের ছেলে। বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারী ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিজয়ী হওয়ার পরে নেতা কর্মীদের সাথে সময় দিয়ে রাত আনুঃ ১১টায় বাড়ির অদুরে বটতলা মোড়ে কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময়ে চম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আজিজুল ইসলামের ছেলে অনিক হোসেন মোটর সাইকেলে বেপরোয়া গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়। মারাত্মক রক্তাক্ত অবস্থায় মোতাহার হোসেনকে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মোতাহার হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ আত্মীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park