1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

“হাতধোয়ার নায়ক হন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহী চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ততের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান। তিনি বলেন, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া একটি সহজ ও কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস। এ অভ্যাসের মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি কমানো যায়। তাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়া শেখাতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও এ বিষয়ে সচেতন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। খাবার খাওয়ার আগে ও খাবার তৈরির সময়, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার পর ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park