1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত।

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রাজশাহীর চারঘাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত উপপরিচালক ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, রাজশাহী জেলা সমবায় অফিসার আবু সাইফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশন গেটকা প্রকল্পের উপজেলা সমন্নয়কারী অনন্যা রানী দাস সহ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park