1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাটে আম পাড়ার উদ্বোধন করলেন এমপি চাঁদ।

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় নির্ধারিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম পাড়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মৌসুমের আম সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, রাজশাহী সামগ্রিকভাবে আমের রাজ্য হিসেবে সুপরিচিত হলেও চারঘাট ও বাঘা উপজেলার আমের স্বাদ এবং সুমিষ্টি গুণাগুণ অনন্য। উৎপাদিত আম সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী বরাবর এই এলাকায় একটি আধুনিক হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণের আবেদন জানিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের সুস্বাদু আম আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ডেনমার্কের মতো ইউরোপীয় দেশগুলোতে রপ্তানির বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে, যার সুফল স্থানীয় আম চাষিরা খুব দ্রুতই পাবেন।

নিজে একজন কৃষক পরিচয় দিয়ে এমপি চাঁদ আম চাষি ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অধিক মুনাফার লোভে পড়ে কোনো অবস্থাতেই আমের সঙ্গে বিষাক্ত বা ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রণ করবেন না। নিরাপদ ও রাসায়নিকমুক্ত আম বাজারজাতকরণের মাধ্যমে চারঘাটের আমের সুনাম ধরে রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান এবং আমের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বলে চাষিদের আশ্বস্ত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান সহ উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আম চাষি এবং ফল ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park