1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজে সংবর্ধনা, বিদায় ও এমপি চাঁদকে সম্মাননা প্রদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজে সংবর্ধনা, বিদায় ও এমপি চাঁদকে সম্মাননা প্রদান।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই অনুষ্ঠানে রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ কে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজের আয়োজনে কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির  সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল।

শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের এমপি আবু সাঈদ চাঁদকে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর প্রধান অতিথি বিগত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির  সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল। এবং মানপত্র পাঠ করলেন চারঘাট আলহাজ্ব এম.এ. হাদী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তাহের।

কলেজ শিক্ষক রোকনুজ্জামান ও নার্গিস আক্তার তহমিনার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, শিক্ষা জাতি মেরুদণ্ড। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার মান বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের টিফিনের ব্যবস্থা করা হবে, স্কুলের শিক্ষা উপকরণ দেওয়া হবে।

চাঁদ বলেন, চারঘাটেও শিক্ষা উপকরণ দেওয়া হবে। এবং আগামী মাসে এই চারঘাট কৃষক কার্ড ও ফ্যামেলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, হাদী কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মুকুট, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হক, বাঘা উপজেলার বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park