
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস পালন
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। পরে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যেে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সকাল ৯ টায় পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে শান্তি মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তা বাদীদল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সদর-৩ আসনের সংসদ সদস্য হারুনর রশীদ (হারুন)’র নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে শররের ফুড অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল ফুল অর্পণ করে, আলোচনার মধ্য দিয়ে শেষ করে।