1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ঢাকায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে ঢাকায় শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

বুধবার  দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়ন শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, নাসির উদ্দীন, আব্দুর রহমান, শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক মাসাদুল হাসান, সহ-সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আনোয়ার জাহান, ইউসুফ আলীসহ প্রমুখ।

বক্তারা জানান, গতকাল (মঙ্গলবার) ঢাকার ডিজি অফিসের মধ্যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানান শিক্ষকরা। এঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা দাবি করেন শিক্ষকরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মানববন্ধনে শিক্ষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park