1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের দূর্গাপুর পাসপোর্ট অফিসের দক্ষিণে নতুন করে এ প্রধান কার্যালয়ের ফিতা কেটে ও পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম সেন্টু, বিশেষ অতিথিরা ছিলেন, জেলা শড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, আব্দুল মতিন। আলহাজ্ব খালেকুজ্জামান শামীম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাকেব কাউন্সিল ও সাবেক সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম (রবি)।

এছাড়াও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য, বাবর আলী রুমন। উদ্বোধক ও আলোচক ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, আব্দুর রউফ জুলমাত।

এসময় বক্তারা, জেলা মটর শ্রমিকদের একসাথে মিলেমিশে কাজ করার কথা বলেন। সেসাথে ইউনিয়নটির গতিশীল করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এছাড়াও যাবতীয় সকল কার্যক্রমে জেলা মটর শ্রমিক ইউনিয়ন পাসে থাকবে বলেও জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park