1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুরিয়া ইউনয়নের ৪নং ওয়ার্ডের গাজীপুর গ্রামস্থ জনৈক মোঃ দুলাল (৩২), পিতা-মোঃ আনিসুর রহমান এর আমবাগানের ভিতর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park