1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ান, এভাবে খুঁজতে থাকেন নিজেদের শিকার,পাতা ফাঁদে পা দিলেই ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মুহূর্তেই লুট করে নেন সবকিছু ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ান, এভাবে খুঁজতে থাকেন নিজেদের শিকার,পাতা ফাঁদে পা দিলেই ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মুহূর্তেই লুট করে নেন সবকিছু ‎

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎
চট্টগ্রাম মহানগর থেকে লুন্ঠিত টাকাসহ মলম পার্টির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
‎
‎বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
‎
‎আজ শুক্রবার সকালে চকবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল উদ্দিন (৪৫) এ সময় তার কাছ থেকে লুন্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
‎
‎এর আগে গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন গ্রেপ্তার বেলালসহ তার সঙ্গীরা।
‎
‎পরে এ ঘটনায় ভুক্তভোগী এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জড়িত বেলালকে গ্রেপ্তার করে পুলিশ।
‎
‎গ্রেপ্তার বেলাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়:
‎তারা প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রামের আনাচে-কানাচে ঘুরে বেড়ান, এভাবে খুঁজতে থাকেন নিজেদের শিকার, তাদের পাতা ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের  ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মুহূর্তেই লুট করে নেন সবকিছু।
‎
‎এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান: আসামিরা বিভিন্ন ধরনে শয়তানের নিশ্বাস বা স্কোপোলামিন দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে বেড়ায়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park