
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামে চলমান বর্ন্যায় মানুষের কষ্ট ভোগান্তির শেষ নেই, সেখানে সাপের উপদ্রবে মানুষ এখন আতংকে বসবাস করতে হচ্ছে, এই বছর চট্টগ্রামে বর্ন্যার রেকর্ড পরিমাণ হয়েছে, যার কারণে অনেক মানুষের মৃত্যু পানির ঢলে, নিখোঁজ, সাপের ছোবলে শেষ নিশ্বাস ত্যাগ করেন,গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছেন, চট্টগ্রামে আজ পর্যন্ত সাপের ছোবলে আহত হয়ে মোট ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর মধ্যে বোয়ালখালী উপজেলায় ২০ জন,রাঙ্গুনিয়া উপজেলায় ০৩ জন,হাটহাজারী উপজেলায় ০৮ জন,সাতকানিয়া উপজেলাতে ০৬ জন,চন্দনাইশ উপজেলায় ০৩ জন, লোহাগাড়া উপজেলায় ০২ জন,পটিয়া উপজেলায় ১৮ জন,রাউজানে ০৯ জন,বাঁশখালী উপজেলায় ১২ জন, ও আনোয়ারা উপজেলায় ০৫ জন,দেশের বর্তমান বর্ষার মৌসুমে বৃষ্টি ও জোয়ারের পানি বেশি হওয়াতে সাপের গর্তের উপরে পানি আসায় সাপের উপদ্রব বেড়ে গেছে,এটাতে আতংকিত না হয়ে সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম,তিনি আরও বলেন, সাপে কাটা রোগীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আক্রান্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে নিকটস্থ যে কোনো সরকারি হাসপাতালে গেলে অ্যান্টিভেনম পাওয়া যাবে।চট্টগ্রামে ৮৫ জন সাপে কাটা রোগীদের মধ্যে সবাই সুস্থ আছেন।আমাদের কাছে কমপক্ষে এক হাজার রোগী অ্যান্টিভেনম মজুত আছে।এবং আরও ঢাকা থেকে আসার পথে রয়েছে আশা করি।