1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম হালিশহর আনন্দিপুর এলাকায় বল খেলতে গিয়ে হুমায়রা নামের এক শিশু মৃত হয় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রাম হালিশহর আনন্দিপুর এলাকায় বল খেলতে গিয়ে হুমায়রা নামের এক শিশু মৃত হয়

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎
চট্টগ্রামের হালিশহরে বল খেলতে গিয়ে নালায় পড়ে যায় হুমায়রা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
‎
‎ হালিশহরের নয়াবাজার আনন্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ঘণ্টাখানেক পর শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎নালায় শিশুর মরদেহ খুঁজে পাওয়া স্থানীয় যুবক জানান : তিনি নালায় নেমে ডুব দিয়ে শিশুটিকে উদ্ধার করেছেন। শিশুটি নালার ভেতরে থাকা বিভিন্ন সেবা সংস্থার পাইপের সঙ্গে আটকে ছিল। নিখোঁজের প্রায় ১ ঘন্টা পর শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির দেহ ফোলে গেছে।
‎
‎
‎জানা গেছে: শিশু হুমায়রার মা একজন গার্মেন্টসকর্মী এবং বাব এলাকায় ডিশ লাইনে কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
‎
‎মানি হোসেন নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানান : নালায় পড়ে গেছে একজন শিশু এ খবর পেয়ে কয়েকজনকে আমি ডাকি খবর শুনে আশপাশের লোকজন উদ্ধার করা জন্য এগিয়ে আসেন। সবাই মিলে নালার স্ল্যাব তুলে খোঁজ করি নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় এক যুবক শিশুটিকে উদ্ধার করেন।
‎
‎
‎আকরাম নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানান: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোকজন নালার ওপর থেকে সব স্ল্যাব তুলে নালাটি পরিষ্কার করে। কাজ শেষে তারা অন্য সব স্ল্যাব ফের বসালেও একটি বসায়নি। ওই ফাঁক দিয়েই একটি শিশুর জীবনের প্রদীপ নিভে গেল। এই অবহেলার দায় কে নেবে
‎
‎
‎
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু নিখোঁজের পর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বিকেল ৩টা ১০ মিনিটে ডুবুরিদল নিয়ে ঘটনাস্থলে যায়। তবে তারা কাজ শুরু করার আগেই স্থানীয়রা বিকেল ৩টা ৫৪ মিনিটে শিশুকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।
‎
‎মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ডা. শারমিন আলম বলেন : নালায় পড়া একটি শিশুকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শ্বাস বা হার্টবিট ছিল না। পরে আমরা ইসিজি করে দেখলাম শিশুটি মারা গেছে। শিশুর অভিভাবক বলেন, তাকে নালা থেকে উদ্ধারের আধঘণ্টা পর তারা হাসপাতালে আনেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park