
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমের অপরিষ্কারে চিকিৎসাধীন অবস্থায় রুগীদের ভোগান্তি হচ্ছে।
গতকাল(২৫ মে)সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,চট্টগ্রাম পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিষ্কারে চিকিৎসাধীন রুগী ও তাদের সাথে আসা স্বজনরা অনেক ভোগান্তিতে আছেন। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় ওয়াশরুম গুলো নোংরা দুর্গন্ধময় পরিবেশের পাশাপাশি বেশ কয়েকটি দরজা ভাঙ্গা এবং কয়েকটি দরজা গায়েব অবস্থায় রয়েছে।
এতে বিশেষ করে নারী রুগী ও শিশু রুগীর চরম নিরাপত্তাহীনতায় কিংবা বিব্রতকর পরিস্থিতির স্বীকার হচ্ছে।
পুরুষ/মহিলা ওয়ার্ডের ওয়াশরুম গুলোর ভেতরের অবস্থাটা অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত।নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন না করার কারণে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।যা পুরো হাসপাতাল দূষিত হচ্ছে। চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রুোগীরা বলেছেন,সুস্থ হতে এসে এখানকার অপরিচ্ছন্ন পরিবেশের জন্য উল্টো আরও বেশি অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা আছে। ওয়াশরুমের ভাঙ্গা দরজায় কাপড় টাঙ্গিয়ে বাহিরে কাউকে পাহারায় রেখে ভেতরে যেতে হয়,এটা অত্যন্ত লজ্জাজনক এবং কষ্টকর, সরকারি হাসপাতালে যদি ন্যূনতম এই সুবিধাটুকু না থাকে, তাহলে মানুষ যাবে কোথায়?
ভুক্তভোগীদের অভিযোগ হাসপাতালের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুম গুলোর পরিস্কার পরিচ্ছন্নসহ ভাঙ্গা দরজা মেরামত করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।