
এম,মছিবুর রহমান বাবুল,
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় মা ও মেয়ের হ/ত্যা/কা/রী প্রধান আসামি গ্রেফতার হয়েছে।
গতকাল(১৪ জুন)রবিবার মা ও মেয়ের হত্যা মা/ম/লার প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে রাতে পটিয়া উপজেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পটিয়া থানা পুলিশ।
গত ১৩ জুন আনুমানিক রাত সারে এগারোটার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হ/ত্যা/কান্ড সংঘটিত হয়েছে।
নি/হ/তরা হলেন- একই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এ্যানি বড়ুয়া(৪০), এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া(১৬), এ ঘটনায় গুরতর আহত হয় তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, সেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নি/হ/ত এ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেছেন,প্রতিবেশী রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়ার সঙ্গে আমাদের আর্থিক লেনদেন নিয়ে একটু বিরোধ ছিলো,ওই লেনদেন সংক্রান্ত কাগজপত্রের খোঁজে এসে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন,তার স্ত্রীর মৃ/ত্যু/র আগে তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলে জানান।
পুলিশ জানিয়েছে হ/ত্যা/কান্ডের রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জরিত আরও অন্য কেউ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।