1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে এম. জে একাডেমির বৃত্তি বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে এম. জে একাডেমির বৃত্তি বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

 

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে বিকেএ-এর অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি সনদ প্রদান করেছে এম. জে একাডেমি।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একাডেমির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বারের নির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়াত স্বামী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে স্মরণ করে বলেন, তিনি গোয়াইনঘাটসহ সিলেটের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। জনগণের প্রতি ভালোবাসা থেকেই তিনি রাজনীতি করেছেন। সেই ধারা ধরে রেখে আমিও শিক্ষা উন্নয়নে সহযোগিতা করতে চাই। তিনি আরও বলেন, গ্রামীণ শিক্ষার্থীদের সাফল্যই দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। সুশিক্ষাই মানুষকে শক্তি দেয় এবং এগিয়ে চলার প্রেরণা জোগায়।

এম. জে একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবকদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী ইয়াসিন মাহমুদ। একাডেমির প্রধান শিক্ষক আলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলিসুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুমিনুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ শাব্বির আহমদ সানি, আবুল কালাম আজাদ ও ডা. নুর মোহাম্মদ খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াব আলী মেম্বার, ডা. তাজউদ্দীন, নুরুল ইসলাম মুছা মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিয়াকত আলী। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর এডভোকেট জেবুন নাহার সেলিম তাঁর শ্বশুরের নামে প্রতিষ্ঠিত ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park