1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা শনিবার (২০জুন) রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত ফাইনালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, এমপি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্ষুদে ফুটবলারগণ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে গত ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে চারটি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে দেশের সেরা দু’টি করে চারটি দল শিরোপার জন্য লড়ছে।

বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা। জাতীয় পর্যায়ে বালক ও বালিকা উভয় বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহের স্কুল দুটি।

বক্তৃতা প্রদানকালে ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে আমাদের ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এরকম টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এসব ক্ষুদে ফুটবলাররা একসময় আমাদের সকলের মুখ উজ্জ্বল করে বিশ্বকাপ ফুটবল খেলবে। ছেলেদের গ্রুপে সারাদেশের ৬৫ হাজারের বেশি স্কুলের মধ্যে প্রতিযোগিতা করে ত্রিশালের টিম ফাইনালে খেলেছে। জয়-পরাজয় বড় কথা নয়, এই চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তারা খেলতে পেরেছে এজন্য ধন্যবাদ ও রানার্সআপ ত্রিশালকে অভিনন্দন।

বক্তৃতা প্রদানকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-০৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেন, যদিও নান্দাইল আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে পারে নি, তবুও তাদেরকে আমি বিজিত দল হিসেবে বলতে চাই না। তারাও জয়ী হয়েছে, কারণ এই মাঠে আমাদের নান্দাইল অজপাড়াগা থেকে এসে ঢাকার আর্মি স্টেডিয়ামের মাঠে প্রধানমন্ত্রীর সামনে আপনারা খেলতে পেরেছেন, সেটি আমাদের সৌভাগ্য, সেদিক থেকে আমরা বিজয়ী হয়েছি। আপনারা যে কষ্ট করে অনুশীলন করেছেন, আমি আপনাদের নান্দাইলে বিভিন্ন খেলা দেখেছি এবং আমি অভিভূত, আপনারা খুব সুন্দরভাবে খেলেছেন। হার-জিত খেলার মধ্যে থাকে, একদল জিতবে একদল হারবে সেটায় নিয়ম। আমরা এটা থেকে শিক্ষা নিয়ে গেলাম। এসময় ভবিষ্যতে নান্দাইল আবারও প্রধানমন্ত্রীর নিকট থেকে ট্রফি নিয়ে যাবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দের বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বিজয়ী ও বিজিত উভয় দলকে মেডেল পরিয়ে দেন এবং ট্রফি তুলে দেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park