1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ আটক ২

রুবেল আহমেদ ব্যুরো প্রধান: সিলেট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

রুবেল আহমেদ ব্যুরো প্রধান: সিলেট

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় ১০০টি পুরাতন স্মার্ট মোবাইল ফোন ও ১টি নৌকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার কাকুনখাই খলা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ফয়সল আহমদ (৩০), মৃত তৈয়ব আলীর ছেলে রিয়াজ আহমদ (২৪)। থানা পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই প্রভাকর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফতেপুর ইউনিয়নের মানিকগঞ্জ বাজার সংলগ্ন মানিকগঞ্জ ব্রীজের নিচে কাফনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকা দিয়ে নিয়ে যাওয়ার সময় ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটক করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
মামলা নং ০৫/১৭৪, তাং-০৩/০৮/২০২৪ইং।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,ধৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park