1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

 

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার,সিলেট:

 

সিলেটের গোয়াইনঘাটে ভুয়া সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ২৩ সেপ্টেম্বর সোমবার গোয়াইনঘাট থানার বিছনাকান্দি ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম (৩৬), পিতা মনির উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় ভুয়া সমন্বয়ক তৌফিকুল ইসলাম তুহিন, পিতা- মৃত ধনু মিয়া, সাং বাগসীতারামপুর, ডাকঘর- চান্দেরচর, থানা- হোমনা, জেলা- কুমিল্লার একজন স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিনযাবৎ ধরে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের খলামাধব পীরের বাজারে মা-মনি স্টুডিওতে ব্যাবসা সহ বসবাস করিয়া আসিতেছে। অভিযোগে উল্লেখিত অপরাপর বিবাদীগণের সহায়তায় সে বিগত ০৬ জুন ২০২৩ ইং তারিখ হইতে ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত খলামাধব পীরের বাজারে নামমাত্র মামনি স্টুডিও নামে একটি সাইনবোর্ড লাগিয়ে ভারতীয় গরু, মহিশ, চিনি, পেয়াজ ব্যবসায়ীদের নিকট হইতে প্রতিনিয়ত গাড়ী প্রতি ১০০০/- থেকে ১,৫০০/- টাকা করে চাঁদা আদায় করিয়া আসিতেছে। গত ০৫ আগস্ট হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূয়া সমন্বয়ক সাজিয়া বালু, সিঙ্গেল প্রতি গাড়ী থেকে ২,০০০/- (দুই হাজার) টাকা চাঁদা আদায় করিয়া আসিতেছে। এছাড়াও গোয়াইনঘাট থানার পুলিশের নাম ব্যবহার করিয়া নিয়মিত চাঁদা আদায় করিয়া থাকে। উক্ত বিষয়ে গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ শাহ হারুন অর রশিদ বলেন তৌফিকুল ইসলাম তুহিন সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park