1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৮৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিম আক্তার (২) কোম্পানিগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগারপারা গ্রামের আলী হোসেনের মেয়ে। মৃত মিম আক্তারের মায়ের সাথে আলাপ করে জানা যায় ১৫/২০ দিন আগে তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পরে তিনি তার বাবার বাড়ি গোয়াইনঘাটের ১নং রুস্তমপুর ইউনিয়নের টুকইর যৎনাথা গ্রামে চলে আসেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে মামার বাড়িতে শিশু মিম দুপুরে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের ডোবায় পানিতে পড়ে যায়। স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুত করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডুবায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park