1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে পরিকল্পিত উন্নয়নের সুফল সদর ইউনিয়নের দ্বারিখেল সহ ১০টি গ্রাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে পরিকল্পিত উন্নয়নের সুফল সদর ইউনিয়নের দ্বারিখেল সহ ১০টি গ্রাম

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে উন্নয়নে বিপ্লবের ছোয়া দেখা দিয়েছে। শুক্রবার সরজমিন গিয়ে সদর ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় ব্রিজ,কালবার্ট ও রাস্তার পরিকল্পিত উন্নয়ন। এসব উন্নয়নের পিছনে সময়,শ্রম,মেধা ও পরিকল্পনা দিয়ে কাজ করেছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন। কাজের ধারাবাহিকতায় সদর ইউনিয়নের দ্বারিখেল হাওর রাস্তায় মবরের বাড়ির উত্তর পাশে নির্মিত হলো নয় ফুট পনের মিটার দৈর্ঘ্যের একটি দৃষ্টিনন্দন ব্রিজ। প্রায় ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে।

শুক্রবার (২ মে) বাদ জুমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শন করেন।
জানা যায়, ব্রিজটি নির্মাণের ফলে দ্বারিখেল, দ্বারিখেল হাওর সহ অন্তত ১০/১২ টি গ্রামের মানুষ পরিকল্পিত এই ব্রিজের দ্বারা উপকৃত হবেন। হাওরাঞ্চলের বর্ষাকালীন যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ ও নিরাপদ। এছাড়া কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সুবিধা মিলবে।

পরিদর্ষনকালে চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন, “এই ব্রিজ সদর ইউনিয়নের পরিকল্পিত উন্নয়নের বাস্তব নিদর্শন। মানুষের দুর্ভোগ লাঘবে আমি কাজ করে যাচ্ছি।” আমি যখন নির্বাচনে প্রার্থী হিসেবে কাজ করি তখন এলাকাবাসীর প্রাণের দাবি ছিল এই দ্বারিখেল ব্রিজ। আজ তাদের দাবি পুরণ হয়েছে। এই ব্রিজ দিয়ে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। আমি মনে করি বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের প্রয়োজনে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পাশাপাশি প্রায় ১০/১২ টি গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই ব্রিজ দ্বারা উপকৃত হবে।

এদিকে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন গোলাম রব্বানী সুমন শুধু আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নয় তিনি জনবান্ধব ও গরীবের বন্ধু। আমরা আশাবাদি আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে সদর ইউনিয়নের উন্নয়ন আরো এগিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park