1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে জমির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, সিলেট
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, সিলেট

সিলেটের গোয়াইনঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সেলিম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেলিম মিয়া (৩০) উপজেলার হুয়াউরা গ্রামের জুহুর আলীর ছেলে। সরজমিনে গিয়ে জানা যায় মৃত সেলিম উদ্দিন এর স্ত্রী বর্তমানে ৯ মাসের অন্তসত্বা এবং তার ২ টি ছেলে ও ১ টি মেয়ে রয়েছে। থানায় কোন মামলার হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে মৃত সেলিম উদ্দিনের আত্মীয়রা বলেন লাশ কে নিয়ে ব্যাস্থ থাকায় এখনো কোন মামলা করা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, সোমবার (৪ নভেম্বর) উপজেলার ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে হুয়াউরা গ্রামে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষকারীরা। পরে আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় সেলিম উদ্দিন মারা যান।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সেলিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park