1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ইউএনও’র অভিযানে ১২০ বস্তা ভারতীয় চিনি আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে ইউএনও’র অভিযানে ১২০ বস্তা ভারতীয় চিনি আটক

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুর বাজার সড়কে জনতার সহায়তায় ভারতীয় চিনি ভর্তি দুটি ডিআই পিক-আপ আটক করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আলীরগাঁও ও ডৌবাড়ী ইউনিয়নের সীমান্তে হাকুর বাজারগামী মর্জাতপুর এলাকার পাকা রাস্তা থেকে চিনি ভর্তি গাড়ি আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুল ইসলামের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায় চোরাচালানকারীরা। ২টি গাড়িতে চিনি রয়েছে ১২০ বস্তা যার আনুমানিক মুল্য ৫,৪০,০০০ (পাচঁ লক্ষ চল্লিশ) হাজার টাকা। ঘটনাস্থলে থাকা আটক মালামাল জব্দ করেন গোয়াইনঘাট থানার এসআই জাহিদ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, মর্জাতপুর ও যাত্রাবা গ্রামের মধ্যবর্তী সড়কের পাশে জনতার সহায়তায় অভিযান চলছে। চোরাচালানের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park