1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে অটো গাড়ির ধাক্কায় খয়রুন বিবির মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

গোয়াইনঘাটে অটো গাড়ির ধাক্কায় খয়রুন বিবির মৃত্যু

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়নের শনির গ্রাম সাকিনস্থ রাস্তার উপরে অটোগাড়ির ধাক্কায় খয়রুন বিবি (৭০), নামে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুন আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে
গোয়াইনঘাট-সালুটিকর সড়কে উপজেলার ৪নং লেংগুড়া ইউনিয়নের শনির গ্রাম সাকিনস্থ রাস্তায়
এ দুর্ঘটনা ঘটে।

নিহত খয়রুন বিবি (৭০), শনির গ্রামের বাসিন্দা ও খলিলুর রহমানের স্ত্রী।

সুত্রে জানা জানা যায়, অটো গাড়ির (টমটম) ড্রাইভার উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের নিজ ধরগ্রামের আব্দুল হান্নানের ছেলে শিমুল (১৫)- এর অটো গাড়ির সাথে ধাক্কায় বৃদ্ধা মহিলা গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, “একটি অটোগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। লাশটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখনো কোন মামলা হয়নি তবে সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park