1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১টি নৌকা ও ১টি ট্রাকসহ ১৫২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১টি নৌকা ও ১টি ট্রাকসহ ১৫২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

রুবেল আহমেদ: ব্যুরো প্রধান সিলেট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১৪ বার পঠিত

রুবেল আহমেদ: ব্যুরো প্রধান সিলেট

সিলেট গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে চিনি বোঝাই ১টি নৌকা ও ১টি ট্রাকসহ ১৫২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে এসআই(নিঃ)/ পিংকু চন্দ্র দেব এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১০ জুলাই দুপুর ১৩.০৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ০৯নং ডৌবাড়ি ইউনিয়নের অন্তর্গত গৌরিপুর সাকিনে অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের ফেলে যাওয়া ০১টি নৌকা ও ১টি ট্রাকসহ ১৫২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির সর্বমোট মুল্য ৭,৬০,০০০/-(সাত লক্ষ ষাট হাজার টাকা)। পরবর্তীতে পলাতক আসামী ইসলাম উদ্দিন (৪৮), পিতা-মৃত মতিন মিয়া, গ্রাম- ইসলামপুর, থানা- গোয়াইনঘাট, জেলা -সিলেটসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা হয়। মামলা নং-১৩, তারিখ-১০/০৭/২০২৪খ্রিঃ। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, “সিলেট জেলার পুলিশ সুপারের নির্দেশে গোয়াইনঘাট থানায় অপরাধ দমন, আসামী গ্রেফতার ও থানার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে গোয়াইনঘাট থানা পুলিশ। তাছাড়া গোয়াইনঘাট থানা এলাকায় সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানার এসআই(নিঃ)/ পিংকু চন্দ্র দেব এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১০ জুলাই দুপুর ১৩.০৫ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ০৯নং ডৌবাড়ি ইউনিয়নের অন্তর্গত গৌরিপুর সাকিনে অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের ফেলে যাওয়া ০১টি নৌকা ও ১টি ট্রাকসহ ১৫২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park