1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত দিশেহারা মালিক ও শ্রমিক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত দিশেহারা মালিক ও শ্রমিক

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে অসংখ্য শিল্পকারখানা। টানা ১০-১৫ দিন ধরে গ্যাসের চাপ না থাকায় ভাড়া কৃত সিলেন্ডার গ্যাস দিয়েই চালাতে হচ্ছে গার্মেন্টস, ডাইং, সিরামিক, স্পিনিং, স্টিলসহ বড় কারখানা। এতে কারখানা গুলো গুলোর উৎপাদন বন্ধ প্রায়। ফলে হাজারো শ্রমিক বেকার, শ্রমিক ছাঁটাইয়ের শঙ্কা, বাড়ী ভাড়া, খাবার খরচ, ঔষধ, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে অর্থ সংকট নিয়ে দিশেহারা সাধারণ শ্রমিক এবং ব্যাংক ঋণের কিস্তি দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন উদ্যোক্তারা। বন্ধ হওয়ার পথে আরও অনেক শিল্প কারখানা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুরের কালিয়াকৈর ও চন্দ্রা, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, রতনপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় মেশিন নীরব। যেসব কারখানা টেনেটুনে চালু আছে সেখানেও গ্যাসের চাপ কম থাকায় উৎপাদিত পণ্যের গুণগত মান একেবারে কমে গেছে। ডাইং কারখানায় কাপড়ের রং ঠিকমতো আসছে না, সিরামিকে পণ্য ফেটে যাচ্ছে। একজন গার্মেন্টস মালিক বলেন, গ্যাস না থাকায় বয়লার চলছে না। যে ২০% থেকে ৪০% উৎপাদন করছি তার মানও খারাপ। বিদেশি বায়ার অর্ডার বাতিল করছে। এই পণ্য ধ্বংস করা ছাড়া উপায় নেই।

তীব্র গ্যাস সংকটের কারণে ছোট-বড় কারখানা বন্ধ থাকায় হাজারো কারখানা এখন বেকার পড়ে আছে। কারখানা না চলায় মালিকরা ঘর ভাড়া দিতে পারছেন না। অন্যদিকে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে কারখানা করা উদ্যোক্তারা কিস্তির চাপে আত্মহত্যার মতো অবস্থা।

উদ্দোক্তা মো রফিকুল ইসলাম কারখানা মালিক বলেন,ব্যাংক থেকে ৫ কোটি টাকা লোন নিয়ে ফ্যাক্টরি করেছি। ২ মাস ধরে গ্যাস নাই। প্রোডাকশন নাই, ইনকাম নাই। ব্যাংক প্রতিদিন ফোন দেয়। ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে পারছি না। কারখানা বন্ধ থাকায় কয়েক হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়ার আশঙ্কা। অনেক কারখানা অর্ধেক বেতনে ছুটি দিয়েছে।

একজন শ্রমিক বলেন,১৫ দিন ধরে কাজ নাই। বাসা ভাড়া, বাজারের টাকা কই পাব? মালিকও বলছে গ্যাস নাই, কী করব?

তিতাস গ্যাস সূত্র জানায়, কালিয়াকৈরে শিল্প ও আবাসিক মিলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে ৪০-৫০ মিলিয়ন ঘনফুট। জাতীয় গ্রিডে গ্যাসের অপ্রতুলতার কারণে রেশনিং করে এই সরবরাহ দেওয়া হচ্ছে।

গাজীপুর চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দরা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্পোদ্যোক্তারা যে ক্ষতির মুখে পড়েছেন তা অপূরণীয়। সরকারের কাছে দাবি, আগামী ৩ মাসের ব্যাংক কিস্তি, সুদ ও জরিমানা মওকুফ করতে হবে। পাশাপাশি শিল্প এলাকায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ফখরুল হোসেন বলেন, বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কালিয়াকৈর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। এখানে গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকলে জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য জোর তাগাদা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park