1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে ঝড়ো হাওয়া ও বর্জ্যসহ সারারাত ভারি বৃষ্টি । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরে ঝড়ো হাওয়া ও বর্জ্যসহ সারারাত ভারি বৃষ্টি ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

সারা দেশসহ গাজীপুরে দীর্ঘ কয়েক দিনের তীব্র তাপমাত্রা আর সূর্যের প্রচন্ড প্রখরতায় জনজীবনে চরম অস্বস্তি নেমে আসার পর গতকাল গাজীপুরে বিকেল ৫ টায় তীব্র ঝড়ো হাওয়া ও বর্জ্য এবং হালকা বৃষ্টি হয়। তীব্র ঝড়ো হাওয়ার আভাস দেখে সাধারণ মানুষ বেশ আতঙ্কিত হয়ে ওঠে কিন্তু কিছুক্ষণ পরেই তা থেমে যায়। এরপর রাত ৮ টার পর থেকে আবারও তীব্র ঝড়ো হাওয়া ও বর্জ্য বৃষ্টি শুরু হয় এবং একটানা সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে।

একদিকে সূর্যের প্রচন্ড প্রখরতা আর গরমের অসহনীয় অস্বস্তি নেমে এসেছিল জনসাধারণের জীবনে। সেই সাথে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং ঘনঘন লোডশেডিং, গ্যাসের সংকট, অস্বস্তিকর গরমে সাধারণ মানুষ এবং শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, সাধারণ পেশাজীবীদের জীবনে এক দীর্ঘ অস্বস্তি নেমে এসেছিল।

এসময় গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকার নিচু রাস্তা তলিয়ে যায়, অনেক ঘরবাড়ির আশেপাশের জায়গা বৃষ্টির পানিতে ভরে যায়। অনেক মানুষ তীব্র ঝড়ে আতঙ্কিত হয়ে ওঠে। টানা বৃষ্টি হলেও তীব্র তাপমাত্রা আর গরমের পরে গাজীপুরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ সময় বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ার কারণে সবাই স্বস্তির আভাস পেয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park