
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ শহরে তামাক ও ভেজালবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। এ সময় খাদ্যে ভেজাল,
দোকানে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন এবং মেয়াদবিহীন বেকারি খাদ্য বিক্রির অপরাধে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বদরের মোড় এবং সেহড়া মুন্সিবাড়ী রোড ও ডি বি রোডসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী।
মোবাইলকোর্ট চলাকালীন সময়ে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, মোঃ মাহবুব হোসেন।
পেশকার হিসেবে নাহিদুর রহমান, নাটাবের প্রোগ্রাম অফিসার মোঃ রবিউল ইসলাম। কোতোয়ালী মডেল থানার পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।