1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কোরআনের হাফেজদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন - ডা. সৈকত বড়ুয়া। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

কোরআনের হাফেজদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন – ডা. সৈকত বড়ুয়া।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

স্বাধীনতার পর কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর উত্তর অঞ্চলের কালামারছড়া ইউনিয়নে সর্বপ্রথম বৃহত্তম আয়োজন ঈদ পূর্ণমিলনী,কুরআনের আলো হিফজুল কোরআন কেরাত,হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

৪ এপ্রিল (শনিবার) রাতে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের সন্তান মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া। তিনি বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন।

তিনি এসময় বলেন, আমার কালারমারছড়া ইউনিয়নের বা মহেশখালী’র সন্তান এ পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সেবা দান করে যেতে পারি।

এসময় উপস্থিত জনতা ডাঃ সৈকত বড়ুয়া’র এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তিনি সকলের প্রসংশার প্রিয় হয়ে ওঠেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park