সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
স্বাধীনতার পর কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর উত্তর অঞ্চলের কালামারছড়া ইউনিয়নে সর্বপ্রথম বৃহত্তম আয়োজন ঈদ পূর্ণমিলনী,কুরআনের আলো হিফজুল কোরআন কেরাত,হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৪ এপ্রিল (শনিবার) রাতে কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের সন্তান মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত বড়ুয়া। তিনি বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং কোরআনে হাফেজদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে ঘোষণা দেন।
তিনি এসময় বলেন, আমার কালারমারছড়া ইউনিয়নের বা মহেশখালী'র সন্তান এ পরিচয় দিতে আমি গর্ববোধ করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সেবা দান করে যেতে পারি।
এসময় উপস্থিত জনতা ডাঃ সৈকত বড়ুয়া'র এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তিনি সকলের প্রসংশার প্রিয় হয়ে ওঠেন।