1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কেরানীগঞ্জে দিনদুপুরে ফ্লাটের ভেতর স্বর্ণালংকার ও নগদ টাকা দুর্ধর্ষ চুরি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কেরানীগঞ্জে দিনদুপুরে ফ্লাটের ভেতর স্বর্ণালংকার ও নগদ টাকা দুর্ধর্ষ চুরি।

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন ইমু।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

 

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন ইমু।

 

ঢাকার কেরানীগঞ্জে এক ইজিবাইক চালকের ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার ও নগদ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।

 

বুধবার দুপুর বারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা পশ্চিম রসুলপুর এলাকার কামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী মোঃ মানিক জানান, আমার বাবা হাসপাতালে ভর্তি। বুধবার সকালে পরিবারের সবাইকে নিয়ে বাবাকে দেখতে হাসপাতালে যাই। সারাদিন হাসপাতালে থেকে রাত সাড়ে ১১ টার দিকে বাসায় ফিরে দেখি আমার ফ্ল্যাটের মেইন গেটের তালার লক কেটে ঘরে ঢুকে ওয়ারড্রপে থাকা ১৯ হাজার টাকা ও আমার স্ত্রীর স্বর্ণের কানের দুল সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। বাবার চিকিৎসার জন্য  কিছু টাকা জমিয়ে রেখেছিলাম ও আমার স্ত্রীকে বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে কানের দুল দেয়া হয়েছিল। চোরের দল সবকিছুই নিয়ে গেছে।

 

এই বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া জামাল বাবুর্চি জানান, বুধবার দুপুর দুইটার দিকে আমি বাসায় ফিরে দেখি দ্বিতীয় তলার দরজা একটু খোলা রয়েছে তখন আমি মনে করেছি ভাড়াটিয়ারা ঘড়ের ভেতরেই আছে।

পরবর্তীতে সন্ধ্যার সময় আবার নিচে নামতে গিয়ে দেখি দরজা এখনো সেই আগের অবস্থায় আছে তখন আমার কিছুটা সন্দেহ হয়। এরপর রাতে বাসায় ফিরে শুনি তাদের ঘরে চুরি হয়েছে। এর আগেও এই বাড়িতে বেশ কয়েকবার চুরির উদ্দেশ্যে দরজার লক কাটার চেষ্টা করা হয়েছে। এক মাস আগে এই বিল্ডিং এ জায়গার ও তিনটি ফ্ল্যাটের মালিক কামাল এর ছেলে অনেকগুলো চাবি দিয়ে দ্বিতীয় তলায়  গেটের তালা খোলার চেষ্টা করলে আমরা দেখে ফেলি এবং আমার স্ত্রী চোখে পড়ে তার পরে আমরা বাড়িওয়ালা কামালকে এবং তার স্ত্রী মুন্নিকে জানাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ও জানাই এই বাড়ির মালিকের কামালের স্ত্রী বলে এটা আমার ছেলের বাবার বাড়ি আমার ছেলে যা খুশি তাই করবে সমস্যা কি

আমার মনে হয় চোর বাইরের কেউ না বাড়ির ভেতরেই আছে। সুষ্ঠ তদন্ত করলেই চোরকে ধরা সম্ভব বাড়ির মেইনগেট নিচতলায় সব সময় তালা থাকে উপরে ছয় তলায় কামাল ও তার স্ত্রী ছেলে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে।

 

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত খালিদুর রহমান জানান, একটু চুরির ঘটনার সংবাদ পেয়েছি। ভুক্তভোগীকে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park