1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম সীমান্তে বিজিবি'র হাতে ভারতীয় পণ্য জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় পণ্য জব্দ

আব্দুর রহমান কুড়িগ্রাম জেলা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আব্দুর রহমান
কুড়িগ্রাম জেলা

কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদারর করা হয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা,বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোন, গবাদি পশুসহ সর্বমোট ১১ লক্ষ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

এছাড়াও প্রতিটি বিওপি’র টহল দল নিয়মিত সীমান্তে টহল পরিচালনা করছে, যাতে কোনো অপরাধচক্র সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে জালনোট বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সাথে স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন এর গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় দায়িত্ব পালন করছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ আমরা। সেই সাথে জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে “জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park