1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে পৃথক স্থান হতে দুই জনের মরদেহ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কালিয়াকৈরে পৃথক স্থান হতে দুই জনের মরদেহ উদ্ধার।

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায়। সাহেবাবাদগামী আঞ্চলিক সড়কের উপর অটোরিকশা চালক শহিদুর রহমানের ক্ষতবিক্ষত ও নগ্ন মরদেহ পড়ে থাকতে দেখে সকালে শ্রমিকরা পুলিশে খবর দেন। নিহতের স্ত্রী রসিদা বেগম এসে মরদেহ শনাক্ত করেন। শহিদুর রহমান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মংলাপাড়া গ্রামের মোখলেসের ছেলে। পুলিশ জানায়, তার উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল, যা দেখে প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে।একইদিন সকালে কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকার মডার্ন হাসপাতাল থেকে পিকআপ চালক সুলতান শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গাইবান্ধার শ্রীমু গ্রামের মৃত সিরাজুল ইসলাম শেখের ছেলে। নিহতের ছোট ভাই শেখ ফরিদ জানান, সকালে নিহতের মোবাইল ফোন থেকে ফোন পেয়ে তারা হাসপাতালে যান এবং মরদেহ শনাক্ত করেন। সুলতান শেখ দীর্ঘ ১৫ বছর ধরে কালিয়াকৈর এলাকায় পিকআপ চালাতেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ও উপ-পরিদর্শক এসআই আজিজুর রহমান জানান, দুটি মরদেহই আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park