
মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীননগর গ্রামে গভীর রাতে একটি বসতবাড়িতে চুরি করতে গিয়ে দুই চোর এলাকাবাসীর হাতে আটক হয়েছে। ঘটনাটি শুক্রবার রাত প্রায় ৩টার দিকে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীননগর গ্রামের আইজুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড গরমের কারণে ঘরের দরজা খোলা ছিল। এই সুযোগে এক ব্যক্তি ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় আইজুল ইসলামের স্ত্রীর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন।
চিৎকার শুনে আইজুল ইসলাম ঘরের ভেতরে থাকা চোরকে আটকানোর চেষ্টা করলে তিনি দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যদের ডাকাডাকি ও হাকডাকে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে আটক করেন।
আটক চোর হলেন ওই গ্রামের গোলাম বাওচির ছেলে মাসুম হোসেন ও গোবিন্দাকাটি গ্রামের বুদোর ছেলে জয় সরকার। এই দুই চোর এর আগেও অনেকবার চুরি করে ধরা খেয়েছিল ঐ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। পরে তাদের স্থানীয় ইউপি সদস্য আবুল গনির কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে উভয়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।মুচলেকায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার এবং দুই দিনের মধ্যে এলাকা ত্যাগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।