1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎এন্টার টিভির তালা উপজেলা প্রতিনিধি হলেন আবু রায়হান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

‎এন্টার টিভির তালা উপজেলা প্রতিনিধি হলেন আবু রায়হান

সোহাগ হোসেন, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

সোহাগ হোসেন, সাতক্ষীরা
‎জনপ্রিয় স্যাটেলাইট ও অনলাইন সংবাদমাধ্যম ‘এন্টার টিভি নিউজ’-এর তালা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সাতক্ষীরার তালা অঞ্চলের সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব প্রদান করা হয়।
‎
‎পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তালা এলাকার জনদুর্ভোগ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন বলে জানা গেছে।
‎
‎নতুন এই দায়িত্ব প্রাপ্তি নিয়ে মো. আবু রায়হান বলেন, “সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার মূল নীতি বজায় রেখে দায়িত্ব পালনের চেষ্টা করব। তালাবাসীর নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা দেশবাসীর সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”
‎
‎এদিকে মো. আবু রায়হানের এই নতুন পথচলায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আবু রায়হান একজন তরুণ, উদ্যমী ও প্রতিভাবান সংগঠক। আমাদের বিশ্বাস, সে তার মেধা ও সততা দিয়ে সাংবাদিকতা পেশায় অনন্য অবদান রাখবে এবং তালাই শুধু নয়, পুরো সাতক্ষীরা জেলার উন্নয়ন ও সম্ভাবনার কথা গণমাধ্যমে ফুটিয়ে তুলবে। আমরা তার পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
‎
‎তালা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার সাংবাদিকতা পেশার উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
‎
‎উল্লেখ্য, মো. আবু রায়হান সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park