1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ

আজ এনায়েতপুরে শীতার্ত মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এনায়েতপুর হাটখোলায় শীতার্তদের মাঝে কম্বল সমূহ তুলে দেয়া হয়। জামায়াতে ইসলামী ব্রাহ্মণগ্রাম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরার সদস্য ও এনায়েতপুর থানা সেক্রেটারি বিশিষ্ট চিকিৎসক মো: মোফাজ্জল হোসেন, থানা জামায়াতে ইসলামীর মজলিশে শূরার সদস্য ও সাংগঠনিক সদর ইউনিয়ন এর আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক,
জামায়াতে
ইসলামীর রুকন (সদস্য) মো: ইছাহাক আলী, স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা লিয়াকত আলী, শরিফুল ইসলাম, শামীম রেজা, হারুন ব্যাপারী প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক ব্রাহ্মণগ্রাম ওয়ার্ডের সভাপতি মো: ইছাহাক আলী বলেন, শীতে কষ্ট করা গরিব মানুষদেরকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভালোবাসা স্বরুপ কম্বল সমূহ দেয়া হয়েছে। শীতার্ত মানুষেরা আমাদের ভাই, স্বল্প পরিসরে সাধ্যানুযায়ী আমরা তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park