1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনসিপি নেতাদের উপর হা ম লা র প্র তি বা দে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

এনসিপি নেতাদের উপর হা ম লা র প্র তি বা দে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত
  • মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাত ৮ টায় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ বিজয়স্তম্ভ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ। বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মুকুল মিয়া তার বক্তব্যে বলেন, “জুলাই অভ্যুত্থানের শক্তিকে দমন করার ষড়যন্ত্র চলছে। তবে কোনো সন্ত্রাসী হামলা দিয়ে আমাদের আন্দোলনের ধারা থামানো যাবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া এবং যুবশক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল। এছাড়াও উপস্থিত ছিলেন দিনার মিনহাজ, আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা, শ্রমিক উইংয়ের মমিনুল ইসলাম ও নুরুজ্জামান প্রমুখ।

বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপি’র অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park