1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

উলিপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল হাকিম সবুজ উলিপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮২ বার পঠিত

 

আব্দুল হাকিম সবুজ
উলিপুর প্রতিনিধি:
উলিপুরের বজরা ইউনিয়নের চর বজরা পূর্ব পাড়া পাকার মাথা যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৫:০০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উলিপুর উপজেলার জন মানুষের নেতা কুড়িগ্রাম ২৭ উলিপুর ৩ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাফা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকায় প্রকাশক জননেতা আব্দুস সোবহান।
এই গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
উক্ত প্রতিযোগিতায় মায়ের দোয়া,পাগলা বাবা,দুরন্ত চিতা,রাজলক্ষী,ময়ূরপক্খী,ভাই ভাই বজরা,সাত ভাই মায়ের দোয়া সহ মোট ১২ টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় স্থানীয় যুবক মানিক মিয়া,রহিম বাদশা,নয়ন মিয়া,শাহাজাহান,জিল্লুর রহমান বকুল,হবিবর রহমান,সাবেক ইউপি সদস্য মালেক মিয়া সহ শতাধিক তরুণ ও যুবক এই প্রতিযোগিতার আয়োজন করেন।
হাজার হাজার দর্শনার্থী দীর্ঘদিন পরে তাদের এলাকায় এই গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন।তারা প্রতিবছর এইরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবী জানান।
উল্লেখ হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সিতু সংলগ্ন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park