1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনিতে নবাগত ওসি নোমান হোসেনের যোগদানঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

আশাশুনিতে নবাগত ওসি নোমান হোসেনের যোগদানঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

৭ই জানুয়ারি মঙ্গলবার
আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেননমোঃ নোমান হোসেন। সোমবার (৬ জানুয়ারি) রাতে তিনি থানায় যোগদান করেন।
মোঃ নোমান হোসেন সিআইডি ফরেনসিক বিভাগে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। সোমবার রাতে আশাশুনি থানায় তিনি পৌছালে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াদুদ সহ থানার সকল স্টাফ নবাগত ওসি মোঃ নোমান হোসেনকে পুস্প স্তবক দিয়ে বরন করে নেন।
জানাগেছে, ওসি নোমান হোসেন ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ছাত্র হিসেবে ওসি নোমান খুবই মেধাবী ছিলেন। তিনি পঞ্চম শ্রেনীতে বৃত্তি প্রাপ্ত হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভুগোল ও পরিবেশ বিদ্যায় অনার্সে প্রথম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ের উপর মাষ্টার্স করেন।
ভোলা জেলার লালমোহন উপজেলার কলেজপাড়া সাত নম্বর ওয়ার্ড পৌরসভার অধিবাসী নোমান ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের পিতা। চাকুরী করার পাশাপাশি তিনি একজন সাহিত্য ও সংস্কৃতি প্রেমি মানুষ। ইতোমধ্যে তার লেখা বই প্রকাশিত হয়েছে।
যোগদানের পর ওসি নোমান হোসেন বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মত। জনসাধারণের যেকোন প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের জন্য খুব সহজ হবে।

ক্যাপশান: আশাশুনিতে নবাগত ওসি নোমান হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park