1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনিসের বিরুদ্ধে কালিহাতীতে ব্যপক দৌরাত্মপনার অভিযোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আনিসের বিরুদ্ধে কালিহাতীতে ব্যপক দৌরাত্মপনার অভিযোগ।

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির কনস্টবেল আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যপক দৌরাত্মপনা ও চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। অপর দিকে,তার এসব অপকর্মের কারণে কালিহাতী থানা পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ব্যপারে সোহেল শিকদার নামের তার এক দোসরকে পুলিশ বৃহস্পতিবার (১৪ মে) আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, কনস্টেবল ক/১২৯৬ বিপি ৯২১১১৩৭১৭১ আনিসুর রহমান বিগত আওয়ামী সরকারের সময়ে নিয়োগ পান। তিনি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকেন ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতী থানায় দায়িত্ব পালন করেন। ওই সময়ে সে কালিহাতী থানার কর্মরত পর্যায়ক্রমে ৩ জন ওসির বডিগার্ড থাকার সুবাদে কালিহাতী উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদেরসহ বিভিন্ন অসাধু ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওসিদের নামে নিয়মিত মাসোহারা নেয়ার অভিযোগ উঠেছিলো৷

জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট হাসিনা সরকারের পতনের পর কালিহাতী উপজেলার জুলাই-আগস্ট আন্দোলনের বিরুদ্ধে মদদ দাতা ওয়ারেন্ট ভুক্ত আওয়ামিলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারএবং মামলার আসামী করার ভয় ভীতি প্রদর্শন, হুমকি ধামকি দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

ওই সময়ে আনিসুর ওসিদের বডিগার্ড থাকার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস।

এবংকি জুলাই-আগস্ট বিপ্লবের পর বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ব্লাকমেইল করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। আনিস কালিহাতীতে দায়িত্ব পালনের সময়ে ওসিদের প্রভাব খাটিয়ে বিভিন্ন মাদক ব্যবসায়ী, বালু মহাল, মাটি কাটার পয়েন্ট, ইট ভাটা, ভাংগারী ব্যবসায়ী,সমিল এবং উপজেলার ভুক্তা সহ অন্যান্য গ্রামে প্রায় ১৮/১৯ টি বিড়ি ফ্যক্টরী মালিকদের কাছ থেকে প্রতি মাসে ওসিদের নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা মাসিক মাসোহারা হিসাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park