1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইসিইউতে এখনো মৃত্যুর সাথে লড়াই করছে চট্টগ্রাম বোয়ালখালীর অটোরিকশা চালক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আইসিইউতে এখনো মৃত্যুর সাথে লড়াই করছে চট্টগ্রাম বোয়ালখালীর অটোরিকশা চালক।

এম,মছিবুর রহমান বাবুল  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালীতে অটোরিকশা চিনতাইকারীর হামলায় আহত অটোরিকশা চালক এখনো আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

গত বৃহস্পতিবার উপজেলায় যাত্রীবেসে অটোরিকশা ছিনতাইকালে অটো চালক আব্দুন নবীকে(,৪০)কুপিয়ে জখম করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। 
পাশে থাকা লোকজন আহত চালককে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.আয়েশা জানান,গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।তার শরীরের বিভিন্ন স্হানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ঘটেছে দুপুর ১২ টার দিকে উপজেলার জলিল আম্বিয়া কলেজ এলাকার কাছাকাছি খোকার দোকান সংলগ্ন অহসীন চন্দ্রের ঘাটায়।আহত চালক আব্দুন নবী বলেন,এক ব্যক্তি লালার দিঘীর পাড় যাওয়ার কথা বলে তার রিকশা ভাড়া করেন এবং গাড়ি নির্জন জায়গায় আসলে ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিঁয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে রিক্শাটি নিয়ে পালিয়ে যায়।বোয়ালখালি থানার ওসি মাহফুজুর রহমান বলেন,আমরা খবর পেয়ে পুলিশ ফোর্স  দ্রুত ঘটনাস্হলে পৌঁছে পরিদর্শন করে,পরবর্তী সময়ে হামলাকারীর মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়,এ বিষয়ে পুলিশ আরও কাজ করে যাচ্ছে, পরে সব জানানো হবে। আহত আহত আব্দুন নবী(৪০)৩ নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী মুন্সিপাড়া এলাকার মনিরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত আবদুর সবুর এর ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park