1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অর্থের অভাবে থমকে আছে সাকিবুলের অপারেশন প্রয়োজন ১ লাখ টাকা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

অর্থের অভাবে থমকে আছে সাকিবুলের অপারেশন প্রয়োজন ১ লাখ টাকা

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাকিবুল হাসান গুরুতর শারীরিক সমস্যায় ভুগছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার অপারেশন প্রয়োজন। তবে অপারেশন ও আনুষঙ্গিক চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার।

সাকিবুল পাঁচবিবি উপজেলার পাঠাবুকা গ্রামের বাসিন্দা। তার বাবা মো. শাহ আলম এবং মা রাজিয়া বেগম। পরিবারের সীমিত আয়ের কারণে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির।

পরিবার সূত্রে জানা গেছে, সাকিবুলের শারীরিক সমস্যা নিরসনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করানো প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে অপারেশন করানো সম্ভব হচ্ছে না। অপারেশন ও চিকিৎসার আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন বলে পরিবারটি জানিয়েছে।

স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে একদিন পরিবারের মুখ উজ্জ্বল করবে সাকিবুল। কিন্তু অসুস্থতা ও অর্থসংকটের কারণে এখন তার পড়াশোনা এবং স্বাভাবিক জীবন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এ অবস্থায় সাকিবুলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা।

পরিবারের সদস্যরা বলেন, সবার সামান্য সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হলে দ্রুত তার অপারেশন করানো যাবে।
স্থানীয়রাও অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park