1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

গ্রাম পর্যায়ে ফুটবল খেলার গতিশীলতা ফিরিয়ে আনতে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে ডোলপাড়া গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ডোলপাড়া মাঠে ফুটবল খেলা আয়োজন করে ডোলপাড়া যুব সমাজ।
খেলায় অংশ গ্রহণ করেন নাওডুবা ফুটবল একাদশ বনাম জয়পুরহাট পাকারমাথা ফুটবল একাডেমি।
জনাব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক জনাব ওবায়দুর রহমান (আলম).
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডোলপাড়া প্রীতি ফুটবল টুর্নামোন্ট এর আয়োজকদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এ ধরনের খেলাধুলা গ্রাম পর্যায়ের ফুটবল খেলাকে গতিশীলতা বাড়ায়, পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়তে ভূমিকা পালন করে। আমি আশা করি এই খেলার ধারাবাহিকতা বজায় রেখে ডোলপাড়া গ্রামকে একটি শিক্ষাবান্ধব, খেলাধুলা ও অন্যান্য অঙ্গনে এগিয়ে রাখবে যুবসমাজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রূপালী ব্যাংকের ম্যানেজার এস এম রুহুল আমিন মোঃ আঃ রশিদ মন্ডল, আঃ খালেক মন্ডল, আঃ হান্নান মন্ডল, আব্দুল গফুর, মোঃ সানাউল ইসলাম, মোঃ মিজানুর রহমান,
এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠে কানায় কানায় দর্শক পূর্ণ হয়ে যায়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী ও ধারাভাষ্যকার ছিলেন, মিজানুর রহমান।
খেলা শেষে নাওডুবা বিজয়ী ও জয়পুরহাট পাকার মাথা পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, শ্রেষ্ঠ খেলোয়ার ও সেরা গোলকিপারকে পুরস্কিত করেন।
এসময় খেলার আয়োজক কমিটি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park