1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন মাতারবাড়ী সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন মাতারবাড়ী সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি :

মহেশখালীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বালক-বালিকা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মহেশখালী মডেল হাই স্কুল খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মহেশখালী উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় মাতারবাড়ী সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দল বনাম মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে মাতারবাড়ী সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়।

উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ।

খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্ এবং উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park