1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্যামনগর গাবুরায় ফ্রিজে রক্ষিত ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শ্যামনগর গাবুরায় ফ্রিজে রক্ষিত ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

শ্যামনগর গাবুরায় ফ্রিজে রক্ষিত ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী স্টেশন বন বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে ইয়াছিন আলীর বাড়ি থেকে এসব মাংস উদ্ধার করেন।

বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিজির ৮ জন সদস্য নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালানো হয় এবং ফ্রিজে রক্ষিত সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে। তবে, এসময় ওই বাড়িতে কেউ ছিল না।
তিনি আরো জানান, হরিণের মাংস উদ্ধারের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ওই গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park